লিড নিউজ

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবগঠিত গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাক্ষাৎকার পর্বটি  শনিবার (৬ই জানুয়ারি) বিকেল চারটায় সিলেট শহরের মধুবন মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাব ‘র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি দৈনিক সিলেট.কম এর সম্পাদক কবি মুহিত চৌধুরী, সহ-সভাপতি সাংবাদিক গুলজার আহমেদ, সহ-সেক্রেটারি আজকের সিলেট.কম এর প্রধান সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ডেইলি বিডি নিউজ.নেট এর সম্পাদক ফারহানা বেগম হেনা প্রমুখ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিনিধিবৃন্দ।

প্রতিনিধি দলে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি দুর্জয় বাংলা.কম এর সিলেট বিভাগীয় ব্যুরো এইচ কে.শরীফ সালেহীন, সেক্রেটারি সিলেট টেলিগ্রাফ.কম এর গোয়াইনঘাট প্রতিনিধি রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক দুর্জয় বাংলা.কম এর গোয়ানঘাট প্রতিনিধি কাওসার আহমেদ রাহাত, প্রেসক্লাব সদস্য সিলেট মিডিয়া.কম এর গোয়াইনঘাট প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button