লিড নিউজ

বিয়ানীবাজারে শিওর ক্যাশে টাকা নিয়ে সংঘর্ষ: উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে রূপালি ব্যাংকের শিওর ক্যাশে সরকারি কলেজের একাদশ শ্রেণির ভর্তি টাকা নিয়ে শিওর ক্যাশের ম্যানেজার ও মালিকের সাথে উশৃৃঙ্খল কিছু যুবক বাগবিতণ্ডার পর হামলা চালায়। এ সময় আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে ব্যবসায়ীরাও আক্রান্ত হন। এতে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শসস্ত্র হয়ে কলেজ রোডে সমবায় মার্কেট এলাকা গিয়ে তাদের পাননি। এ ঘটনা নিয়ে কলেজ রোডের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। শিওর ক্যাশ সরকারি কলেজ কাউন্টারে একই সমস্যা থাকায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা পৌরশহরের বিভিন্ন শিওর ক্যাশ কাউন্টারে টাকা জমা দেন। এসব কাউন্টারে একই সমম্যা দেখা দেয়। জানা যায়, জসিম উদ্দিনের শিওর ক্যাশে কাউন্টারে কলেজে ভর্তির জন্য কয়েকজন যুবক ও অভিভাবক টাকা জমা দেন। শিওর ক্যাশের সার্ভারে ত্রুটি থাকায় টাকা জমা নেয়নি। এসব করতে ঘন্টা খানেক সময় অতিবাহিত হয়। এসময় নজরুল ইসলামের একজন শিওর ক্যাশের ম্যানেজার বাবুলের মাথে কথাকাকাটি করেন। এ নিয়ে মালিক জসিম উদ্দিন পাশের দোকান থেকে এসে সার্ভারে ঝামেলা হচ্ছে জানিয়ে টাকা ফেরৎ দেয়ার কথা বলেন। এনিয়ে কয়েকজন যুবক উত্তেজিত হয়ে বাগবিত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত যুবকরা ব্যবসায়ীদের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শসস্ত্র অবস্থায় কলেজ রোডে সমবায় মার্কেট এলাকায় হামলাকারি যুবকদের খোঁজতে গিয়ে পাননি। স্থানীয়রা জানান, যুবকরা হামলা কওে সমবায় মার্কেট দিয়ে পালিয়ে যায়। এ ঘটনা কলেজ রোড এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। যেকোন সময় পরিস্থিতির অবনতির আশংকা করছেন ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button