লিড নিউজ

জগন্নাথপুরে পল্লীবিদ্যুৎ’র বিরুদ্ধে গ্রাহক ভোগান্তির অভিযোগ

জগন্নাথপুর প্রতিবেদক : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খিদীর পুর গ্রামের পল্লীবিদ্যুৎ এর নতুন সংযোগ গ্রহনকারীরা পল্লীবিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় দালাল কর্তৃক ভোগান্তির শিকার হচ্ছেন। জানাযায়, সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হতদরিদ্র খিদীরপুর গ্রাম। এ গ্রামের জনসাধারণের বড় সপ্ন ছিল বিদ্যুতের আলোতে বসতবাড়ি আলোকিত করা। বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার উদ্যোগের ফলে এই গ্রামের জনসাধারণের বিদ্যুতের আলো দেখার দীর্ঘ দিনের লালিত সপ্ন পর্যায়ক্রমে বাস্তবতার মুখ দেখতে শুরু করে। সরকার বিনামূল্যে বিদ্যুৎ প্রদান করলেও নতুন পল্লীবিদ্যুতের সংযোগে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে তিন চত টাকা বিভিন্ন খাতে ব্যয় দেখিয়ে চাঁদা আদায় করা হচ্ছে বলে স্থানীয় একাধীক সুত্র জানা গেছে। টাকা না দিলে বিদ্যুৎ এর খুঁটি এমন কি বিদুৎ দেয়া হবেনা এমন ভয় দেখিয়ে গ্রামের সরলমনা হত দারিদ্র গ্রাহকদের কাছ থেকে চাঁদা আদায় করেছে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ঠ একটি চক্র। চাঁদাবাজির বিষয়ে খিদীরপুর গ্রাম নিবাসী একাধিক ব্যক্তি দৃক নিউজ২৪ ডটকম” কে জানান,আমরা গরীব মানুষ বিদুৎ এর খুটি বসানোর জন্য নগদ অর্থ দিয়েছি। দাবী অনুযায়ী বিদ্যুৎ এর জন্য সংশ্লিষ্ট বিভাগের দালাল চক্রেরের সদস্য আমাদের গ্রামের( খিদীরপুর গ্রামের) মৃত পিয়ারবক্সের ছেলে রফিকুল ইসলামের কাছে পরিবার প্রতি২ শত টাকা করে দিয়েছি। চাঁদাবাজি টেকাতে বিদ্যুতের গ্রাহকদের সচেতনতার জন্যে সম্প্রতি হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে কাউকে বিদ্যুতের ব্যাপারে কোন টাকা পয়সা না দেয়ার জন্য ইতিমধ্যে এলাকায় লিফলেটও বিতরণ করা হয়েছে। গ্রামের সরলমনা এসব গ্রাহকদেরকে বিদ্যুতের বিভিন্ন খাতে ব্যায় দেখিয়ে উল্লেখিত রফিকুল ইসলাম কৌশলে গ্রাহকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। বিদ্যুৎ না পাওয়ার ভয় দেখিয়ে গরীব অসহায় মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। ভুক্তভোগী এলাকার গ্রাহকরা বাধ্য হয়েই এসব চাঁদা দিচ্ছেন। এ ব্যাপারে দৃক নিউজ২৪ ডটকম এর অফিসিয়াল মুঠোফোনে রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি উল্লেখিত টাকা উত্তলনের কথা স্বীকার করে বলেন,পরিবার প্রতি একশত টাকা করে অনেকে দিয়েছেন।কেউ কেউ পরে দিবেন বলেছেন।এই টাকা গুলো বিদুৎ সংশ্লিষ্ট লোকদের দেব।

Related Articles

Back to top button