লিড নিউজ

যে মন্দিরে নগ্ন নৃত্যে হয় পূজা…

নিউজ ডেস্ক: ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাইয়ে এক মন্দিরে উন্মুক্ত বক্ষে ছোট ছোট মেয়েদের নাচতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। তারপর তাদের পূজা করা হয় দেবীরূপে। যেসব মেয়েদের এই মন্দিরে নিয়মের অজুহাতে নাচানো হয় তাদের গায়ে নাকি থাকে শুধু গয়না।

অপমানজনক এই পরিস্থিতি থেকে বাঁচতে মঙ্গলবার স্থানীয় প্রশাসন এক নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে মন্দিরে যারা নাচতে আসবে তাদের গায়ে পোশাক থাকবে। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা মাদুরাই জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, মন্দিরের বাইরে নিয়ম অনুযায়ী সাতজন মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দাঁড় করানো হয়ে থাকে। দেবীরূপে পূজা করার জন্য। তাদের দেহের ওপরের অংশে কোনও পোশাক থাকে না। তার জায়গায় গয়না দিয়ে পুরো বক্ষ ঢাকা থাকে। ১৫ দিন ধরে সাতজন মেয়েকে মন্দিরের একজন পুরুষ পুরোহিতের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হয়। সেই সব মেয়েদেরই মন্দিরে পাঠানো হয় যারা বয়ঃসন্ধিতে এখনও পৌঁছয়নি।

মাদুরাইয়ের কালেক্টর কে ভীরা রাঘব রাও জানান, ‘‌মন্দিরে এই প্রথা প্রাচীনকাল থেকে চলে আসছে। বাবা–মায়েরা তাদের কন্যা সন্তানদের এই অনুষ্ঠানের অংশ হতে মন্দিরে পাঠান।’‌ এই কালেক্টরই মেয়েগুলোকে যে কোনওরকম যৌন হেনস্থার হাত থেকে রক্ষা করতেই বক্ষ ঢাকা দেয়ার নির্দেশিকা দিয়েছেন। পাশাপাশি একদল আধিকারিক মন্দিরের বিভিন্ন সদস্য এবং এই মেয়েগুলোর পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন সেখানে কখনও কোনওরকম যৌন হেনস্থার ঘটনা ঘটেনি। মন্দিরের এই অনুষ্ঠানে প্রায় ৬০টি গ্রাম থেকে লোকেরা এসে অংশ নেয় বলে জানা গেছে। ‌‌

Related Articles

Back to top button