লিড নিউজসারাদেশসিলেট

গোলাপগঞ্জ পৌর নির্বাচন : আবারো মেয়র নির্বাচিত রাবেল

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ পৌরসভা নির্বাাচনে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকারিয়া আহমদ পাপলুর চেয়ে ১৩০৩টি ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

শনিবার রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান। নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫হাজার ৮৫১ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৪হাজার ৫৪৮টি ভোট।

জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে ৪হাজার ২২২টি ভোট পেয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১হাজার ১৭৫ ভোট।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৬হাজার ৫৩টি। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৫হাজার ৭৯৬টি, বাতিল ভোটের সংখ্যা ২৫৭টি। মোট ভোটের হার ৭০%।

এদিকে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেছে।

Related Articles

Back to top button