লিড নিউজ
নগরীতে হত্যা মামলার আসামী গ্রেফতার


ডেস্ক রিপোর্ট: সিলেট নগরীর আম্বরখানা এলাকা থেকে শনিবার দিবাগত রাতে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মোঃ মাসুক মিয়া (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজনগর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সিলেট-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ক্যাম্পের একটি দল আম্বরখানা এলাকার কায়কোবাদ হোটেলের সামনে থেকে কোম্পানীগঞ্জ মামলার এজাহারভূক্ত একজন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়। আসামীকে সিআইডিতে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।




