নগরীর দর্শন দেউড়ি থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক : সিলেট নগরীর আম্বরখানা দর্শন দেউড়ী রোড থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৯, সিলেট-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মো. নিজাম উদ্দিন নামের ঐ ব্যক্তিকে আটক করা হয়। সে জালালাবাদ থানার মইয়ারচর গ্রামের মৃত রশিদুল্লাহর ছেলে।
জানা যায়, র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর আম্বরখানা দর্শন দেউড়ী রোড (পায়রা আবাসিক এলাকার রোড) এ অবস্থান নেয়। এসময় সন্দেহজনক অবস্থায় নিজাম উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
জানা গেছে নিজাম তার গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও লোকজনের চোঁখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরনের ইয়াবা ও মাদক সিলেট জেলার বিভিন্ন এলাকায় ও দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো। অনেক দিন ধরে নিজাম র্যাব-৯ এর নজরদারিতে ছিল। তারই ধারাবাহিকতায় সক্রিয় মাদক ব্যবসায়ী নিজামকে আটক করতে সক্ষম হল র্যাব।
নিজামকে গ্রেফতার করায় স্থানীয় লোকজন স্বস্তি প্রকাশ করেছে। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত নিজামকে সিলেট জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।




