লিড নিউজ
গোলাপগঞ্জে তীর খেলার সরঞ্জামসহ ২ জুয়াড়ি আটক


নিজস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জে ভারতীয় তীর (জুয়া) খেলার সরঞ্জাম সহ ২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৪ টায় গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে একটি মার্কেটের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বারকোট গ্রামের মৃত ইনছাফ আলীর পুত্র শাহনাজ ( ২৫) ও ধারাবহর গ্রামের মৃত কটন আলীর পুত্র দেলওয়ার হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোলাপগপঞ্জ মডেল থানা পুলিশ গোপণ সংবাদে জানতে পারে যে ভারতীয় (জুয়া) তীর খেলার জন্য কয়েকজন জুয়াড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি মার্কেটের পেছনে অবস্থান নিয়েছে।তাৎক্ষণিক একদল পুলিশ অভিযান চালালে ২ জন জুয়াড়িকে আটক করে।তাদের সাথে থাকা অন্য জুয়াড়িরা পুলিশের অবস্থা জানতে পেরে পালিয়ে যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক মীর মোহাম্মদ আবু নাছেরের সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতারের সততা নিশ্চিত করেন।




