দোয়ারাবাজারে বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির সামনের খাল থেকে আব্দুস সাত্তার (৫৮) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার ধলেরপাড় গ্রামের খাল থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধরেপাড় গ্রামের আব্দুস সাত্তার রাতে প্রাকৃতিক কাজ সারতে বের হন। এই সময় দুষ্কৃতিকারীরা তাকে ধরে নিয়ে গিয়ে গ্রামপাশ্ববর্তী খালের পাড়ে গলা কেটে লাশ ফেলে গেছে বলে পুলিশ ও পরিবারের স্বজনদের ধারণা। সকালে খালে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করছে। তবে এ ঘটনায় সন্দেহভাজনরা পুলিশের নজরদারিতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. এনামুল হক বলেন, খবর পেয়ে আমরা বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছি। সন্দেহভাজনদের গতিবিধি নজরদারিতে রেখে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।




