লিড নিউজ

ইংরেজি ম্যাগাজিন দি আর্থ অব অটোগ্রাফ’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক: সিলেটের প্রথম ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ম্যাগাজিনের সম্পাদক ও লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আব্দুল কাদির জীবনের ২৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ৪ ফেব্রুয়ারি রোববার সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কাজী অফিসে অনুষ্ঠিত হয়েছে।
দি আর্থ অব অটোগ্রাফ ম্যাগাজিনের সম্পাদক আব্দুল কাদির জীবনের সভাপতিত্বে এবং সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কানিজ আমেনা কুদ্দুস ও কবি কামাল আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক এবং কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদের সহ সভাপতি আজিজ আহমদ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসিলম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ ছড়াকার আব্দুস সাদেক লিপন, গ্রীন প্লান সিলেটের চেয়ারম্যান, ব্যাংকার কবি মোস্তাক চৌধুরী, সোহাগ সাহিত্য গোষ্ঠী সিলেটের সভাপতি, সাংবাদিক রোটারিয়ান শফিকুর রহমান চৌধুরী, মাসিক শাহজালাল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কলামিস্ট ডা. মাওলানা লোকমান হেকিম, স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ শাহী ঈদগাহ’র প্রভাষক কবি জালাল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি ডা. আ.ম.ন জামান চৌধুরী, প্রতিভাত সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অধ্যাপক কবি সিরাজুল হক, শিমুল বার্তা সম্পাদক ও জননী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক আমজাদ হুসাইন। আরও উপস্থিত ছিলেন নর্থইস্ট ইউনিভার্সিটির ছাত্র সজিব রহমান, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্রী আল-আরাফাত রহমান, শিরিন আক্তার, সিলটিভি’র স্টাফ রিপোর্টার কাওসার আহমদ, এম.সি কলেজের ছাত্র বুরহান উদ্দিন, জোবায়দা বেগম আঁখি, আতাউর রহমান, এম.এ আজিজ প্রমুখ।
আজিজ আহমদ সেলিম বলেছেন, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। এ ভাষায় জ্ঞান অর্জনের সাহিত্য চর্চার বিকল্প নেই। দি আর্থ অব অটোগ্রাফ ম্যাগাজিন নতুন প্রজন্মকে লেখালেখি ও সাহিত্য সৃষ্টিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি নবীন লেখকদের লেখার মান বৃদ্ধি ও সৃজনশীল পাঠক সৃষ্টিতে ভূমিকা পালন করছে। ইংরেজি ভাষা নিয়ে গবেষণা করা, শুদ্ধ বানান চর্চা করা এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরি, দক্ষতা ও রুচির উৎকর্ষতা বৃদ্ধি করে উন্নত ও সংস্কৃতিমনা নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে দি আর্থ অব অটোগ্রাফ ম্যাগাজিন সহযোগিতা করে যাচ্ছে। এ ধরনের আরো ইংরেজি ম্যাগাজিন প্রকাশিত হলে ইংরেজি ভাষা আমাদের নতুন প্রজন্ম দক্ষতা অর্জন করতে পারবে।

Related Articles

Back to top button