সিলেট বিভাগ

সিলেটে গৃহকর্মী নির্যাতন: পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রী থানায়

নিউজ ডেস্ক:
কিশোরী গৃহকর্মীকে বাথরুমে তালাবদ্ধ করে শরীরে মরিচের গুড়ো ছিটিয়ে নির্যাতনের অভিযোগ ওঠেছে সিলেট পরিবেশ অধিদপ্তরের পরিচালকের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বুধবার (২৩ জুন) বিকেলে সিলেট মেট্রোপলিট পুলিশের শাহপরাণ থানায় নিয়ে গেছে পুলিশ।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের ২১ নম্বর বাসায় (ফিরোজা মঞ্জিল) পরিবেশ অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের বাসার বাথরুমে কিশোরী গৃহকর্মী রুনা আক্তারকে তালাবদ্ধ করে নির্যাতন করার অভিযোগ পাওয়া যায়। নির্যাতনের সময় তার শরীরে মরিচের গুড়োও ছিটিয়ে দেয়া হয়।

বুধবার দুপুরে বাথরুমে তালাবদ্ধ রুনা আক্তারের চিৎকার ও কান্না শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শাহপরাণ থানার একদল পুলিশ এমরান হোসেনের বাসায় গিয়ে তালাবদ্ধ বাথরুম থেকে রুনা আক্তারকে উদ্ধার করে। পরে অধিদপ্তরের পরিচালক এমরান হোসেনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল সাড়ে ৪টার দিকে শাহপরাণ থানায় নিয়ে যাওয়া হয়।

Related Articles

Back to top button