লিড নিউজ

ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযান: শিবিরের ৭ নেতাকর্মী আটক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে শিবিরের জেলা সভাপতিসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাইজগাঁও ইউনিয়নের হাটুভাঙ্গাঁ এলাকার জামায়াত নেতা মছরুর উদ্দিনের বাড়িতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকৃতরা হলেন, সিলেট জেলা (পশ্চিম) শিবিরের সভাপতি সাফাত রহমান (৩১) ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রশিবির (দক্ষিণ) সভাপতি সারোয়ার আহমদ(২৫),উপজেলা ছাত্রশিবির(উত্তর) সভাপতি হুমায়ূন আহমদ(২২), শিবির নেতা জাহাঙ্গীর হোসাইন(২০), আলমগীর হোসাইন(২৩),অলিউর রহমান(২৪),আকতার হোসেন(২৫)।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ ৮১টি সরকার বিরোধী লিফলেটসহ সাংগঠনিক কাজে ব্যবহৃত একাধিক পুস্তিকাসহ সাংগঠনিক সহায়ক কাগজপত্র পুলিশ জব্দ করে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, পহেলা বৈশাখ নাশকতার উদ্দেশে শিবিরের গুরুত্বপূর্ন নেতারা গোপন মিটিং করছে এমন খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে সরকার বিরোধী কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা করা হয়েছে।

Related Articles

Back to top button