লিড নিউজ

ছাতকে গলায় ফাঁস দিয়ে যুবতির আত্মহত্যা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: attছাতকে গলায় ফাঁস দিয়ে এক যুবতি আত্মহত্যা করেছে। উপজেলার জাউয়া ইউনিয়নের রাউলী গ্রামে এঘটনা ঘটে। তার নাম মাসুমা বেগম (১৭)। সে গ্রামের মৃত ইজাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টায় মাসুমা বেগমের মাতা সন্তান নিয়ে স্কুলে গেলে বসত ঘরের তীরের সাথে মাসুমা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রচেষ্ঠা চালায়। এসময় লোকজন তাকে জীবিত মনে করে সকাল ৯টায় কৈতক হাসপাতালে ও পরে এখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সেখানে নেয়ার পর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষনা করলে ময়না তদন্তের জ্েয লাশ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে এটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Back to top button