লিড নিউজ

গোয়াইনঘাটে ধান ভাঙ্গানোর মেশিনে মহিলার মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে ধান ভাঙ্গানোর মেশিনে কাপড় পেঁচিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মনোয়ারা বেগম উপজেলার মুসলিম নগর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের মিলে ধান ভাঙ্গাতে নিয়ে যান মনোয়ারা। এসময় অসাবধানতা বশত তার পরনের কাপড় মিলের বেল্টের সাথে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Check Also
Close
Back to top button