লিড নিউজ

বড়লেখার সিএনজি চালক বেলাল হত্যার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

বৃহস্পতিবার (১০ আগষ্ট) জুড়ী উপজেলা সিএনজি ষ্ট্যান্ডের সভাপতি মতিউর রহমান চুনুর সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন সাধারণ আজিজুল হক সেলিম।

এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সিএনজি ষ্ট্যান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক কুরশেদ আলম গাজী, সাংবাদিক রাজু আহমদ ও সিএনজি চালক কয়েছ আহমদ প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, এভাবে যেন আর কোনো বেলালকে (শ্রমিক) নির্মমভাবে প্রাণ দিতে না হয়। অবিলম্বে সিএনজি চালক বেলালের সিএনজি ছিনতাই ও হত্যাকারিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান হয়।

Related Articles

Back to top button