লিড নিউজ

ছাতকে পলাতক আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি : ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল কাইয়ূম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সিলেট নগরীর শেখঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাইয়ূম উপজেলার দক্ষিন কুর্শি গ্রামের মৃত গৌছ আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই সোহেল রানা ও হালিম শিকদার সিলেট নগরীর শেখঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। শনিবার সকালে তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ছাতক থানার ওসি আতিকুর রহমান গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, আব্দুল কাইয়ূমের বিরুদ্ধে চারটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

Related Articles

Back to top button