লিড নিউজ

বিয়ানীবাজারে ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যুতে মামলা দায়ের : আটক ২

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরের যমুনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক স্বজল কান্তি দাস’র আত্মহত্যা হওয়ার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে সিলেট শহরের হাউজিংস্টেট বাসা থেকে তাদের আটক করা হয়। এর আগে নিহতের ভাই বাদী হয়ে আটককৃতদের অভিযুক্ত করে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, আটককৃত দুইজন স্বামী-স্ত্রী। তারা হলে ব্যবসায়ী আলী আহমদ সেলিম (৫০) ও যমুনা ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মকর্তা ব্যবসায়ী সেলিমের স্ত্রী কামরুন নাহার স্বপ্না (৪৫)।
জানা যায়, যমুনা ব্যাংক কর্মকর্তা স্বপ্নার সহযোগিতায় তার স্বামী ব্যবসায়ী সেলিম প্রথমে ২৫ লাখ এবং পরবর্তীতে স্বজনদের মাধ্যমে ব্যাংক থেকে ঋণ (লোন) গ্রহণ করেন।

সব মিলিয়ে এ দম্পতি ব্যাংক থেকে প্রায় ২ কোটি টাকা ঋণ নেন। ঋণ নেয়ার পর থেকে ব্যাংকের টাকা পরিশোধে তারা গড়িমসি করেন।

এ নিয়ে মাসনিকভাবে ভেঙ্গে পড়েন ব্যাংক ব্যাবস্থাপক স্বজল কান্তি দাস। ব্যাংকের শীর্ষ পর্যায়ের চাপ এবং এ দম্পতির প্রতারণা বিষয়টি সহ্য করতে না পেরে স্বজল কান্তি দাস আত্মহত্যা করেছেন বলে তার স্বজনদের অভিযোগ।

ব্যাংক ব্যবস্থাপকের কক্ষ থেকে পাওয়া সুইসাইড নোটে আটককৃত দুইজনের নাম রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ সুইসাইড নোটের কি লেখা রয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করে।
সোমবার রাতে স্বজল কান্তি দাসের ভাই সুজীব দাস বাদী হয়ে বিয়ানীবাজার থানায় আত্মহত্যা প্ররোচিত মামলা (০১/৩১-০৭-১৭) দায়ের করেন।
বিয়ানীবাজার থানার (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা ঘটনায় মামলা দায়ের পর সিলেট থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

Related Articles

Back to top button