জি কে গউছও বরখাস্ত


হবিগঞ্জ প্রতিনিধি : দায়িত্ব নেওয়ার নয় দিনের মধ্যেই সাময়িক বহিস্কৃত হলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। রোববার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বহিস্কার করা হয়।
দিরাইয়ে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা প্রচেষ্টা মামলার চার্জশীটভূক্ত আসামী হওয়ায় তাকে বহিস্কার করা হয় বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়।
রোববার দুপুরে মন্ত্রণালয় থেকে মেয়রের সাময়িক বহিস্কারের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জ পৌনসভার প্রশাসনিক কর্মকর্তা পারুল বালা দাস।
রোববার দায়িত্ব গ্রহণের ৩ ঘন্টার মধ্যে ফের সাময়িক বহিস্কার করা হয় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
কারাগার থেকে বেরিয়ে গত ২৩ মার্চ হবিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন আলহাজ্ব জি কে গউছ।
ওই ঘটনায় দিরাই থানায় করা হত্যা মামলা ও বিস্ফোরক আইনের মামলায় আরিফুলসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।



