লিড নিউজ

বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ১২

মিডিয়া ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তিদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button