লিড নিউজ

বিয়ানীবাজারে ওয়ারেন্টের আসামী গ্রেফতার

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার থানা পুলিশ আদালতের গ্রেফতারি (ওয়ারেন্ট) পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুস শুকুরকে গ্রেফতার করে।

থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। সে ওই গ্রামের মৃত হাছন আলীর পুত্র।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, একবছর ধরে ওয়ারেন্টের আসামী অবস্থায় পলাতক ছিল সে। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।

Related Articles

Back to top button