লিড নিউজ
লালমনিরহাটে ৪ কেজি গাঁজাসহ ২ মহিলা আটক


রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক), লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট রেলওয়ে ষ্টেশন থেকে সোমবার(৩১জুলাই)
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক লোকমান হোসেনের নের্তৃত্বে লালমনিরহাট রেল ষ্টেশনে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ গ্রামের আফাজ প্রামানিকের স্ত্রী আসমা বেগম(৪৫) ও একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী ফজলি বেগম নামে দুই গাঁজা বহনকারীকে আটক করে অধিদপ্তরের পরিদর্শক।
এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় বাঁধা ৪(চার) কেজি গাঁজা উদ্ধার হয়।আটককৃতরা জানায়,তারা এসব গাঁজা নাটোর জেলায় নিয়ে যাচ্ছিল।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোর্পদ করলে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এক বছর করে কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।




