লিড নিউজ

ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জে মাদকসহ আটক ৩

নিউজ ডেস্ক।। সিলেট জেলারফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে জেনোসিডিল ও আমদানী নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়িসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার গিলাছড়া সিএনপি স্ট্যান্ড সংলগ্ন মাইজগাঁও বাজারের ভিতরের রাস্তার মুখে অভিযান চালিয়ে ১১হাজার শেখ নাসির বিড়িসহ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত সমছ উদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন(৫০), মাইজগাঁও শেখ টিলা গ্রামের মৃত করিমউল্লাহের ছেলে সাহাব উদ্দিন(৬০)কে আটক করা হয়। এসআই মোহাম্মদ বাছেদ মিয়া বাদী হয়ে আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি, ২৫-ডি ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

অপরদিকে, বুধবার বিকেলে গোলাপগহ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলাপুর গ্রামের ড্রশিল্যান্ড পার্কগামী পাঁকা রাস্তার মুখে ২৫ বোতল জেনোসিডিলসহ জকিগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত এখলাছ আলীর ছেলে ইয়াছিন আলী (৪০ কে আটক করা হয়।
এসআই মোঃ মোক্তার আলীর অভিযোগের ভিত্তিতে আটককৃত আসামীর বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।-

Related Articles

Back to top button