লিড নিউজ

হবিগঞ্জে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর থানার বাণিজ্যিক এলাকার উত্তর কমপ্লেক্সের সামনে থেকে এক হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তিন জনকে আটক করেছে র‌্যাব-৯ সিপিসি-২ এর একটি দল। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- হবিগঞ্জ সদর থানার মৃত কালা মিয়ার ছেলে মাসুম মিয়া (২৮), বানিয়াচং থানার বানিয়াচং গ্রামের হাবিব মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৬) ও বানিয়াচং থানার কালিকাপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে হুসাইন আহমদ ওরফে মজু (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ক্রয় করে মজুদ করে পরবর্তীতে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো বলে জানিয়েছেন র‌্যাবের সহকারি পরিচালক সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

Related Articles

Back to top button