লিড নিউজ

ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের বল্বভপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন মিয়া (৩০) ও মামুন মিয়া (২২) উপজেলার দক্ষিণ কুরমা ইউনিয়নের জামির আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বল্বভপুর গ্রামের একটি বাড়িতে ওয়েল্ডডিং মেশিন দিয়ে গ্রিল লাগানোর কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই গুরুতর আহত হন। তাৎক্ষণীক তাদের উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরতরা চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button