লিড নিউজ

হবিগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মী গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলা জাসাস সভাপতিসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা কর্মকর্তা মাহবুব উদ্দিন। তিনি জানান, নাশকতার আশংকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মাঝে রয়েছেন জেলা জাসাস সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাহুবল থানা যুবদল সভাপতি হাজী শামছুল আলম, থানা ছাত্রদল আহবায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও ছাত্রদল নেতা কাউছার আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম।

উল্লেখিত আসামীগণসহ মাধবপুর, নবীগঞ্জ, বানিয়াচং ও শায়েস্তাগঞ্জে ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বুধবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button