লিড নিউজ
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে আবুল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে তাহিরপুর গ্রামের মৃত রহমত উল্লার ছেলে।
পুুুলিশ সুত্রে জানা যায়, ওই গ্রামের র্দীঘদনি ধরে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটহ মাদকের রমরমা ব্যবসা করে আসছিল। প্রতিদিনই তাহিরপুর মাদ্রাসা পয়েন্টে স্কুল কলেজের ছাত্রসহ উঠতি বয়সের যুবকদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতো।
গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইন্সপেক্টর সামসুদ্দিন খাঁন ও এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুিলশ ১৮ পছি ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেনকে গ্রেফতার করেন।
তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




