লিড নিউজ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক।। যুক্তরাষ্ট্রে জর্জিয়ার অদূরে উইলকিংসন কাউন্টি এলাকায় স্থানীয় সময় গত ১৪ আগস্ট সোমবার রাত আটটার দিকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন।নিহত দুজন হলেন ইমতিয়াজ ইকরাম আলী (২৬) ও প্রাচিতা দত্ত টুম্পা (২৫)। তাঁরা যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা শারলট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

জর্জিয়া স্টেট পেট্রল পুলিশ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি ফারজানা সুলতানা টুসী। তিনি জর্জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সফলভাবে অস্ত্রোপচার হয়েছে বলে বন্ধুরা জানিয়েছেন।

ইকরাম, প্রাচিতা ও ফারজানা নর্থ ক্যারোলাইনা থেকে ফ্লোরিডা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।

Related Articles

Back to top button