

সিলটমিডিয়াডেস্ক:: সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাগারপাড় গ্রামে আব্দুল আহাদ ফকির (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
পূর্ব বিরোধের জেরে শনিবার তারাবির নামাজের সময় দুপক্ষের সংঘর্ষে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এছাড়া নিহতের লাশ উদ্বার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।’
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন আছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।




