লিড নিউজ

নগরীর লালবাজারে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিউজ ডেস্ক : নগরীর লালবাজারের বাগদাদ হোটেলের নিচ থেকে ১৬০ পিস ইয়াবা ও হেরোইনসহ মঞ্জুর আহমদ (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

তিনি জানান, আটক মঞ্জুরের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button