লিড নিউজ

গোলাপগঞ্জে হাজী আব্দুশ শহিদ তোতা মিয়ার দাফন সম্পন্ন

রোববার বাদ জুহর নিজ প্রতিষ্ঠিত নিশ্চিন্ত  হাজি আব্দুস সহিদ মহিলা আলিম মাদরাসা মাঠে মরহুমের জানাজা নামায শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে । মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন হাজি আব্দুস শহিদ মহিলা আলিম মাদরাসার সহকারী সুপার মাওলানা কামাল উদ্দিন।
শুক্রবার(১১ আগস্ট) রাত ৮টায় সিলেট উপশহরস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন থেকে তিনি বার্ধ্যক্ষজনিতসহ নানা রোগে ভোগছিলেন। মরহুম হাজী আব্দুশ শহিদ ঢাকাদক্ষিণ ইউপির সাবেক মেম্বার ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button