লিড নিউজ

ফেঞ্চুগঞ্জ গরুসহ ২চোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় গরু চুরির ঘটনায় সেবুল মিয়া (৩২) ও ফারুক মিয়া নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) দিবাগত রাতে ফেঞ্চুগঞ্জ থানার এসআই রফিক ও হুমায়ূনের নেতৃত্বে পুলিশ উপজেলার কটালপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সেবুল মিয়া উপজেলার কটালপুর পূর্বপাড়ার মৃত তরুজ আলীর পুত্র ও সেবুল মিয়া একই এলাকার কোনাপাড়ার মৃত মনির আলীর পুত্র। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন জায়গায় গরু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক চোরাইকৃত একটি কালো রংয়ের গাভী উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button