লিড নিউজ

পশু সম্পদ রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক: জয়া সেনগুপ্তা এমপি

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ ২ দিরাই শাল্লার সাংসদ ড.জয়া সেনগুপ্তা বলেছেন এক সময় হাওর পাড়ের প্রতিটি কৃষকের গোয়াল ভরা গরু ছিল, কালেল পরিক্রমায় এসব আজ হারিয়ে যেতে বসেছে।
শেখ হাসিনার সরকার কৃষক বান্ধব সরকার উল্লেখ করে তিনি বলেন হাওর পাড়ের কৃষকদের পশু সম্পদ রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক।
অকাল বন্যায় হাওরাঞ্চলে গো-খাদ্যের যে অভাব দেখা দিয়েছে তা পূরন করতে সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিচ্ছে। সোমবার বিকেলে দিরাই উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় প্রাঙ্গনে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ভাস্কর চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও ভেটেরিনারি মাঠকর্মী শম্ভুনাথ রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার প্রমূখ। পরে খামারিদের হাতে গো-খাদ্য বিতরণ করেন অতিথিরা।

Related Articles

Back to top button