লিড নিউজ

খাদিমনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণের চাল বিতরণ

মোঃ মতিউর রহমান : সিলেটে সদর উপজেলায় বন্যায় তলিয়ে যাওয়া ফসল হারা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ২৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩০ কেজি হারে চাল ও নগদ ৫ শত টাকা করে বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

এ সময় উপস্হিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন, ইউ/পি সচিব তপন মোজমদার, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারা মিয়া, সেক্রেটারি আব্দুল মালিক, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হেলাল আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ১নং ওয়ার্ডের মেম্বার ফয়জুল হক, ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শাকির মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার দেলোয়ার হোসেন দিলু, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ বশির আহমদ, ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়জুর রহমান, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আতিউর রহমান শামীম, ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ ফুলেছা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ হামিদা বেগম, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ নেছারুন নেছা, মুজিব।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন পর পর দেশে দুইবার বড় ধরনের বন্যা হয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগ দুর্যোগকালীন সময় আন্তরিকতার সহিত দুর্যোগ মোকাবিলা করেছে।

সরকারের সাধ্য অনুযায়ী মানুষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠার জন্য কাজ করে যাচ্ছে এ বর্তমান সরকার । আমরা বন্যায় সত্যিকারের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকার প্রতি মাসে ৩০ কেজি চাল ও নগদ ৫ শত টাকা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে অসহায় দরিদ্র ও নিঃস্ব পরিবারকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকাব বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন যাতে করে তারা উপবাস না থাকে। সরকারী ভিজিএফ’র চাল বিতরণে কোন অনিয়ম করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি সরকারের এই কর্মসূচীকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহবান জানান।

খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন তাহার সংক্ষিপ্ত বক্তব্যে – বলেন আমার ইউনিয়নে বন্যায় ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ইউনিয়নে কর্মসূচীর আওতায় যে পরিমান বরাদ্দ দেওয়া হয়েছে আমার ইউনিয়ন বেশি রড় থাকায় তা থেকে আর বেশি চাহিদা রয়েছে বলে তিনি জানান।

Related Articles

Back to top button