লিড নিউজ

সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর কমিটি গঠন

নিউজ ডেস্ক :  জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহি গ্রাম সৈয়দপুরে কতিপয় উদ্যমি ও শিক্ষিত তরুণরা মিলে প্রভাষক সৈয়দ আয়েশ মিয়ার নেতৃত্বে সৈয়দপুরের গরিব- দুঃখি তথা অসহায় মানুষদের কল্যাণের জন্য গত ১৪ মে সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট নামে নতুন- একটি সামাজিক সংগঠণ গঠণ করা হয়।

19206512_1907272436187886_325966929_n

গত ১৪ জুন সংগঠনের প্রতিষ্ঠাতা প্রভাষক সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্ত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্ব সম্মতিক্রমে প্রভাষক সৈয়দ আয়েশ মিয়াকে সভাপতি ও মল্লিক কাউছার আহমদকে সাধারণ সম্পাদক করে সাত( ০৭) সদস্যের প্রেসিডিয়াম কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠণ করা হয়।

19244411_1907272449521218_2118224571_n

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহকারি সম্পাদক মোঃ সুজেল মিয়া, যুগ্ম সম্পাদক শেখ নাহির আহমদ, অর্থ সম্পাদক হাফিজ মোঃ আব্দুল জলিল, সহকারি অর্থ সম্পাদক সৈয়দ ইয়াহইয়া আহমদ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমন মিয়া প্রমূখ। ঈদের পর বর্ধিতসভা সভা করে বাকি পদগুলোতে পোষ্টিং দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে নব – গঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক সৈয়দ আয়েশ মিয়া বলেন – সৈয়দপুর শিক্ষা- সাহিত্য- সংস্কৃতি এবং আর্থিকভাবে প্রবাসী অধূ্ষ্যিত সিলেট বিভাগের মধ্যে একটি উন্নতমান সম্পন্ন ধনি এলাকা। তবুও এ গ্রামের কিছু মানুষ রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে। এ সমস্হ দরিদ্র মানুষের কল্যাণে কিছু একটা করার জন্য আমরা কতিপয় শিক্ষিত ও মানবতাপ্রেমিক তরুণরা মিলে এ সংগঠণ গঠণ করেছি।

সংগঠনের সাধারণ সম্পাদক মল্লিক কাউছার আহমদ বলেন – আমাদের সৈয়দপুরের যারা দরিদ্র – অসহায় মানুষ রয়েছেন তাদের জন্য কিছু একটা করার লক্ষ্য নিয়ে আমরা সৈয়দপুর ওয়েলফেয়ার ট্রাস্ট গঠণ করেছি। আমরা দরিদ্র মানুষের একটি তালিকা করছি, এ তালিকা অনুসারে আমরা প্রতিমাসে তাদের জন্য কিছু খাদ্যসামগ্রী প্রদানের ব্যবস্হা করবো। আমরা দেশি- প্রবাসী সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Related Articles

Back to top button