লিড নিউজ

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি: কাজ করতে গিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের বিদ্যুতের সাব স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর এলাকার হবিবপুর কাঁচিবিলেরপাড় গ্রামের বাসিন্দা সামছুল হকের ছেলে আল-আমিন শহরের ইকড়ছইস্থ বিদ্যুতের সাবস্টেশন থেকে একটি স্টিলের সিঁড়ি বের করছিলেন। এ সময় অসাবধানতাবশত উপরে থাকা বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের তারের সঙ্গে সিঁড়িটি লেগে গেলে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ সহকারি প্রকৌশলী পাবেল আহমদ বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছে। ওই দু’ শ্রমিক একজন ঠিকাদারের শ্রমিক হিসেবে কাজ করত। তারা বিদ্যুৎ অফিসের কোন শ্রমিক নয় বলে জানান এ প্রকৌশলী।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

Related Articles

Back to top button