লিড নিউজ
খালেদা জিয়াকে নিয়ে কী ছিল এরশাদের সেই ভবিষ্যৎ বাণী…


অতিথি প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক দিন থেকেই বলে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই জেলে যেতে হবে। গত মঙ্গলবার বিকেল ৪টায় লালমনিরহাট জেলার পূর্বসাপটানায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি ফের এ কথা বলেন।
এতদিন এরশাদের এসব কথা অনেকেই হাস্যরসে উড়িয়ে দিলেও এখন এরশাদের কথাকে মানছেন সবাই। অবশেষে এরশাদের কথাই সত্যি হল।
উল্লেখ্য,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তারেক রহমানসহ এই মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


