লিড নিউজ
কানাইঘাটে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু


কানাইঘাট প্রতিনিধি ।। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইণপুর বড়খেড় গ্রামে বজ্রপাতে জবেদুন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত জবেদুন ওই গ্রামের জাকারিয়া অাহমদ বাটুলের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বসত ঘরে কাজ করছিলেন তিনি। এমন সময় আকষ্মিকভাবে তার ঘরে বজ্র পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় তার ৬ সন্তান সামান্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।




