তথ্য-প্রযুক্তিতে ও স্মার্টফোন ব্যবহারে এগিয়ে সিলেট


নিজস্ব প্রতিবেদক :: আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে তথ্য-প্রযুক্তির সাথে আপডেটেড। স্মার্টফোন ব্যবহারের দিক দিয়ে অন্য যেকোন এলাকার চেয়ে এগিয়ে আছে সিলেটবাসী।
এমন তথ্য জানিয়েছেন গ্রামীনফোনের ডেপুটি সিইও ইয়াসির জামান।
সুনামগঞ্জ জেলার ধীরাই থানাধীন গউসিয়া গ্রামে ইয়াসির জামানের মূল বাড়ী। সিলেট গ্রামীনফোনের ফোরজি সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশের অন্য যেকোন এলাকা থেকে স্মার্টফোন ব্যবহারকারীর পারসেন্টেজ সিলেটে সবচেয়ে বেশী। এছাড়া, জিওগ্রাফিকাল লোকেশন টাইপ অনুযায়ী সিলেটেই সবচেয়ে বেশী গ্রামীনফোন ব্যবহারকারী রয়েছেন। আর এজন্য তিনি সিলেটের সন্তান হয়ে গ্রামীনফোনের সাথে জড়িত থাকতে পেরে গর্বিত বলে জানান।
তবে, কতো পারসেন্ট স্মার্টফোন ইউজার কিংবা গ্রামীনফোন ইউজার সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
উল্লেখ্য, সিলেটে ফোরজি সেবা চালু করেছে গ্রামীণফোন। আজ সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্টানের মাধ্যমে ফোরজি সেবা চালুর উদ্বোধন করা হয়। গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান কর্মীদের নিয়ে ফোরজি উদ্বোধন উদযাপন করেন। এর মধ্য দিয়ে ইন্টারনেট সেবা জগতে নতুন এক যুগে প্রবেশ করলো সিলেট।




