সিলেটে আ.লীগের অঙ্গ সংগঠনের শোকর্যালী


ডেস্ক।। হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে শহীদ নূর হোসেন ব্লক যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ সিলেট মহানগরীর উদ্যোগে বিশাল শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট মহানগরীর দর্শনদেউড়ী থেকে মিছিলটি শুরু হয়ে আম্বরখানা-দরগাগেট, চৌহাট্টা, জিন্দাবাজার হয়ে মিছিলটি ঐতিহাসিক কোর্টে পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন- পাকিস্তানের পরাজিত শক্তিরা ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করার ষড়যন্ত্র করেছিলো। পরবর্তীতে পাকিস্তানি দোসর জামায়াতকে পুনর্বাসন করে এবং জাতীয় পতাকা তুলে দিয়ে সেই পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছিলো বিএনপি। কিন্তু বাঙালির আশা-আকাঙ্খার প্রতিক জননেত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে বেঁঁচে যাওয়ায় এবং পরবর্তীতে দেশে আসায় পাকিস্তানি প্রেতাত্মাদের সেই স্বপ্ন মলিন হয়ে যায়। শেষ মরণকামড় হিসেবে তারা আরেকটি ১৫ আগস্ট জন্ম দিতে এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু আবারো আল্লাহর দয়ায় তিনি বেঁচে যান।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ সাহেল, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, মহানগর যুবলীগের সদস্য আব্দুল লতিফ রিপন, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আবুল কাশেম, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, কেন্দ্রীয় ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক উপ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জাহেদ, মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মো. আলী কামাল সুমন।
এছাড়া উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা কয়েছ আহমদ, সালেহ আহমদ লিমন, ফারুক আহমদ, ইউসুফ মিয়া, ছাত্রলীগ নেতা এহিয়া আহমদ সুমন, জহিরুল ইসলাম শিরু, শাহ্ আলম, কিশোয়ার জাহান সৌরভ, শাব্বির আহমদ, খলিলুল ইসলাম আশা, ফারহান আহমদ, নজির হোসাইন লাহিন, মতিউর রহমান, বাহার উদ্দিন, তুহিনুর জামান ইয়াকুব প্রমুখ।-




