লিড নিউজ

সিলেটে আইনজীবীর উপর হামলার প্রতিবাদে মৌন মিছিল

 ডেস্ক রিপোর্ট ।। সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টি.এম. মুহী উদ্দীন (মাহি) এডভোকেট এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে আজ সোমবার আদালতের পূর্ণদিবস কর্ম বর্জন করেছেন সিলেট আদালতের আইনজীবীরা । একই সাথে  হামলাকারীদের গ্রেফতার দাবিতে নগরীতে মৌন মিছিলও বের করেন তারা।

সিলেট জেলা আইনজীবী সমিতির ব্যানারে আদালত প্রাঙ্গণ থেকে মিছিল করে প্রধান প্রধান সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা। সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালার সভাপতিত্বে সমাবেশ থেকে অবিলম্বে এডভোকেট টি.এম. মুহী উদ্দীনের ওপর হামলাকারীদের গ্রেফতার করার দাবিও জানানো হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ আদালত বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি পালনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসাইন আহমদ, সাবেক সভাপতি এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী (মিন্টু), এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সিলেটের জি.পি. এডভোকেট খাদেমুল মিল্লাত মোঃ জালাল, ভি.পি. জি.পি. এডভোকেট মোঃ রাজ উদ্দিন, সমিতির সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি-২ এডভোকেট জেবুন নাহার সেলিম, কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুল গফফার প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ জুলাই রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য টি.এম. মুহী উদ্দীনকে হামলা করে আহত করে সন্ত্রাসীরা। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, পবিত্র ঈদ উল ফিতরের দিন নিজ গ্রামে দৃস্কৃতিদের হামলার শিকার হন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ভোকেট টি.এম. মুহী উদ্দীন (মাহি)। তিনি এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার সমিতির ২ নম্বর হলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় আজকের কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

Related Articles

Back to top button