লিড নিউজ

বানিয়াচং অাইডিয়েল কলেজে পাশের হার ৮২ শতাংশ

বানিয়াচং প্রতিনিধি :   হবিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ বানিয়াচং অাইডিয়েল কলেজে এ বছর পাশের হার শতকরা ৮২ শতাংশ। এ বছর বানিয়াচং অাইডিয়েল কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার মোট ১২৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হন ১০২ জন । পাশের হার শতকরা ৮২ শতাংশ।

রোববার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ তাৎক্ষণিক সভা ডেকে শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে অারও ভাল ফলাফলের জন্য সবাইকে অান্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।

এদিকে ভাল ফলাফলের জন্য কলেজের কার্যকরী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধন মিয়া) এক বিবৃতিতে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Related Articles

Back to top button