সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্ট:
সিলেটের কোম্পানীগঞ্জে ১৭০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গিয়াস উদ্দিন (২৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি কোম্পানীগঞ্জের দলইরগাও এলাকার জমির মিয়ার ছেলে।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা আড়াইটায় কোম্পানীগঞ্জের তেলীখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামস্থ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের কওে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Related Articles

Back to top button