লিড নিউজসিলেট বিভাগসুনামগঞ্জ
সুনামগঞ্জে ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক


নিউজ ডেস্ক : সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে বিভিন্ন ধরণের ভারতীয় চোরাচালান পণ্যসহ ২ পেশাদার চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন মধ্যবাজার চাঁদনী খেয়াঘাট থেকে তাদের আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭৮ বোতল ভারতীয় হরলিক্স, ৪৫৫ বোতল ইমামী সেভেন ওয়েল জব্দ করে।
আটক দুজন হলো- সুনামগঞ্জ সদর উপজেলার গুদিরাগাঁও গ্রামের বাদল মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও একই গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন আহমেদ (১৮)। উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।




