লিড নিউজ

বড়লেখায় কিশোরের লাশ উদ্ধার

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় ১৩ বছরের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম চয়ন দাস। সে দাসেরবাজার ইউপির বাগিরপার গ্রামের রাধাকান্ত দাসের পুত্র।

বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার বৃহস্পতিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করে  বলেন,’ বুধবার বিকেল ৫টার দিকে চয়ন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে রাত ৯টায় পুলিশ লাশ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

Related Articles

Back to top button