লিড নিউজ
পবিত্র ঈদ-ঊল ফিতর উপলক্ষে মুক্তধ্বনির উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

শনিবার দুপুর দুই টায় এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সোবাহানীঘাট শাহজালাল লতিফিয়া আবাসিক এলাকায় শতাধিক শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর ইলিয়াসুর রহমান ( ইলিয়াস) বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক উপ প্রচার সম্পাদক মাহবুবুর রহমান বারভূঁইয়া সনি। অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল লতিফ,সহ সভাপতি শাহজাহান ফেরদৌস, অর্থ সম্পাদক এমদাদুর রহমান,দপ্তর সম্পাদক নয়ন তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক রুমেল আহমদ,ক্রিড়া সম্পাদক মোহাম্মদ হুমায়ুন ইমরান আহমদ চৌধুরী,মাজেদ আহমদ,প্রমুখ।




