লিড নিউজ

বিয়ানীবাজার সরকারি কলেজে গুলিতে নিহত লিটুর দাফন সম্পন্ন

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার সরকারি কলেজে গুলিতে নিহত ছাত্রলীগ নেতা লিটুর দাফন গতকাল সোমবার রাত ১০টার পর সম্পন্ন হয়েছে। পৌরসভার কসবা কেন্দ্রীয় জামে মসজিদে খালেদ আহমদ লিটুর জানাযা সোমবার রাত ১০ টায় অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় শোকাহত মানুষের ঢল নামে।
নিহত লিটু পৌরসভার কসবা নয়াটিলার খলিলুর রহমানের একমাত্র ছেলে। সোমবার রাত ৭টার ময়না তদন্তের পর লাশ বাড়ি নিয়ে আসা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। লিটু মা-বাবা ও বোনের আহাজারিতে কম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। শোকাহত পরিস্থিতি অনেকেই নিজেকে ঠিক রাখতে পারেননি, ভেঙ্গে পড়েন কান্নায়। পরিবারের তিন সদস্যদের সাথে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা শোক গ্রস্থ হয়ে ওঠে।
কসবা কেন্দ্রীয় মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লিটুকে সমাহিত করা হয়।
উল্লেখ্য, সোমবার বেলা ১২টার দিকে বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের একটি শ্রেণি কক্ষে ছাত্রলীহ নেতা লিটুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

Related Articles

Back to top button