লিড নিউজ

ওসমানীনগরে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে গাছ কাটতে গিয়ে জাবির মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

রোববার সকালে উপজেলার সিকন্দরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে জাবির মিয়ার মামার বাড়ির একটি গাছ পড়ে যায়। সকালে সেই পড়ন্ত গাছটি কাটতে গিয়ে গাছের চাঁপায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সিকন্দরপুরস্থ তার প্রবাসী মামার বাড়িতে বসবাস করে আসছিলেন।

Related Articles

Back to top button