
সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সিলেটের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংক সবসময় ব্যবসায়ীদের পাশে রয়েছে। ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক কখনই গ্রহণ করবেনা।
তিনি বলেন, বিদেশ যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে মানি চেঞ্জার স্থাপন করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে কেউ উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই তার অনুমতি দেওয়া হবে। তিনি তামাবিলে অবস্থিত অগ্রণী ব্যাংকে আমদানী-রপ্তানী সংক্রান্ত ট্যাক্স পরিশোধ এবং সোনালী ব্যাংকের সকল শাখায় ট্রাভেল ট্যাক্স প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক এবং ব্যাংক ও ইন্সুরেন্স সাব কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান চৌধুরী, পরিচালক মোঃ হিজকিল গুলজার, আব্দুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সামিয়া বেগম চৌধুরী ও মোঃ আলী হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, মুজিবুর রহমান মিন্টু, বাংলাদেশ ব্যাংক, সিলেটের জিএম জীবন কৃষ্ণ রায়, মোঃ সাজ্জাদ হোসেন, ডিজিএম শামীমা নার্গিস, সদস্য এম এ হান্নান সেলিম, মোঃ মাসুক আহমদ, মনসুর আহমদ, আহমেদ রশিদ চৌধুরী, মোঃ আশরাফ লেহান চৌধুরী, মোঃ আবুল কালাম।




