লিড নিউজসিলেটসিলেট বিভাগ

যে ম্যাজিষ্ট্রেটের উদ্যোগে ৪৫টাকায় পেঁয়াজ পেল ৭ হাজার পরিবার

নিউজ ডেস্ক: সিলেটে চোরাই পথে আসা উদ্ধারকৃত ৭,২০০ কেজি পিয়াজ এসএমপি শাহপরাণ থানায় নিলামে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণমাধ্যমে এ নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। এরপর সিদ্ধান্ত পাল্টে দেন সিলেটের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের ম্যাজিষ্ট্রেট জিয়াদুর রহমান। তিনি বলেন, পেয়াজ নিলামে তুললে ব্যবসায়ীরা কিনে নেবে। পরে তারা বেশী মূল্যে ক্রেতাদের কাছে পেয়াজ বিক্রি করবে। ক্রেতাদের ভূগান্তি থেকেই যাবে, মাঝখানে ব্যবসায়ীরা লাভবান হবেন।

তাই তিনি নিলামের সিদ্ধান্ত পরিবর্তন করে ৪৫টাকা কেজি দরে টিসিবির মাধ্যমে বিক্রি করার পরামর্শ দেন। ম্যাজিষ্ট্রেটের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারাদিন সিলেট নগরীর ৩টি পয়েন্টে পিয়াজ বিক্রি করা হয়।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের নির্দেশে আটকৃত পিয়াজ নিলামে না দিয়ে টিসিবির মাধ্যমে বিক্রয় করা সিদ্ধান্ত হয়। নগরীতে এই পেঁয়াজ ৪৫ টাকা দামে বিক্রি হচ্ছে।

Related Articles

Back to top button