লিড নিউজ
মৌলভীবাজারের বড়হাটে ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত


নিউজ ডেস্ক: মৌলভীবাজার পৌরসভার বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান স্থগিত করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজকের জন্য অভিযান স্থগিত। আগামীকাল সকালে আবহাওয়া ভালো থাকলে ফের অভিযান শুরু হবে।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, বড়হাটের এই বাড়িটিতে অনেকগুলো কামরা আছে। এগুলোতে প্রচুর বিস্ফোরক রয়েছে। ভেতরে বোম্ব এক্সপার্ট রয়েছে বলেও আমরা ধারণা করছি। পরিস্থিতি জটিল। এজন্য অভিযানে সময় লাগছে।
শুক্রবার সকাল ৭টার দিকে বড়হাটের ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। পৌনে ৮টার দিকে সিটিটিসি’র সোয়াট টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছান। রাতে অভিযান চালানো বেশি ঝুঁকিপূর্ণ বলে সকালে অভিযান চালানোর সিদ্দান্ত নেওয়া হয়।




